রাস্তার বেহাল দশায় তেলিয়ামুড়ার বালুছড়া এলাকার বাসিন্দারা

vlcsnap-error660সাগর দেব, তেলিয়ামুড়া, ১১ জুলাই ৷। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি থাকে প্রতিশ্রুতিরজায়গায়। বর্ষাকালে দুর্ভোগ চরম আকার ধারণ করে তেলিয়ামুড়া থেকে উত্তর মহারানী যাওয়ার রাস্তাটি। রাস্তাটি দীর্ঘদিন বেহাল দশায় পরিণত হয়ে থাকলেও সারাইয়ের কোন উদ্যোগ নিচ্ছে না দপ্তর কোন এক অজ্ঞাত কারণে। আর তার খেসারত দিতে হচ্ছে তেলিয়ামুড়া মহকুমার বালুছড়া এলাকায় বসবাসকারী, এলাকাবাসী সহ এই রাস্তা ধরে যাতায়াত করা পথচলতি সাধারণ জনগণের। রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে, যার ফলে প্রায় প্রতিদিনই এই জায়গায় যান দুঃর্ঘটনা অব্যাহত রয়েছে। সেই সাথে ছোট-বড় যান চালক থেকে শুরু করে পথচলতি মানুষদের ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্য দিনই বলে অভিযোহ করেন এলাকাবাসী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*