আগরতলা, ১৫ জুলাই ৷। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ এর সপ্তম বর্ষপূর্তিতে অগুনিত শ্রদ্ধেয় পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা যেভাবে পাশে থেকে শুভেচ্ছা জানিয়েছেন, তাতে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ সত্যি আপ্লুত। বিশালগড় থেকে রাজ্যের তরুণ লেখক ও কবি অনুপম সাহা উনার কলমে শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ পরিবারের তরফে উনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। অনুপম বাবুর কলমে –এই সাত বছরে শুধু ‘জনপ্রিয়’ বললে ভুল হবে – ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে – “নিউজ আপডেট অব ত্রিপুরা”। বরাবরের মতই, সত্য কে “ধ্রুবতারা” করে মানুষের কন্ঠস্বর হয়ে উঠুক “নিউজ আপডেট অব ত্রিপুরা”। অচলায়তনে আটকে থাকা নয় – মুক্ত পাখির মতো নির্ভয়ে নির্দ্বিধায় ডানা মেলে নতুন উচ্চতায় উড়ান ভরোক – “নিউজ আপডেট অব ত্রিপুরা”। বিভিন্ন সংবাদের পাশাপাশি, রাজ্যের শিল্প-সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রেও দারুন ভূমিকা পালন করছে এই নিউজ পোর্টাল। গোটা টিমকে কুর্ণিশ। সময়ের দাবিকে স্বীকৃতি জানিয়ে আরো নতুনত্ব প্রতিনিয়ত যোগ হোক – সেটাই আশা রাখছি। আন্তরিক শুভেচ্ছা – আগামীর যাত্রার জন্য।
– অনুপম সাহা।
১৩ই জুলাই, ২০২০। বিশালগড়।
