আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের এসে পৌঁছেছে পণ্যবাহী জাহাজ। মঙ্গলবার ভোর রাতে এম ভি সেঁজুতি চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে এসে পৌঁছেছে বলে জানা গেছে। এই জাহাজটিতে ত্রিপুরা ও আসামের ৪টি কন্টেনার সহ মোট ২২১ কন্টেইনার পণ্য এসেছে। বাকি ২১৭টি কন্টেইনার বাংলাদেশের। প্রতিটি কন্টেইনারে ২৫ টন করে মোট ১০০ টন পণ্য রয়েছে।জানা যায়, কন্টেইনার খালাসের পর এসব কন্টেইনার সড়কপথে আখাউড়া সীমান্ত দিয়ে আগামী ২৬শে জুলাই আগরতলায় আসার কথা রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতার হলদিয়া বন্দর থেকে পণ্যবাহী জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর হয়ে জলপথে ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করেছে।
