বামপন্থী চারটি সংগঠনের উদ্যোগে শহরে বিক্ষোভ কর্মসূচি

cpmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ৷। রাজধানী আগরতলা শহরে কমিউনিস্ট পার্টি মাক্সবাদীর সর্বভারতীয়স্তরের কর্মসূচির অঙ্গ হিসাবে আগরতলা শহরের বুকে সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, সি আই টি ইউ সহ বামপন্থী চারটি সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি করা হয়। বৃহস্পতিবার এই কর্মসূচির মূল বিষয়বস্তু হলো গরিব প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা এবং যে পরিবারগুলি ইনকাম ট্যাক্স দেয় না তাদের প্রত্যেককে সাড়ে সাত হাজার টাকা করে মাসিক অনুদান দেওয়া।
এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে সীমান্তবর্তী এলাকায় চলা লকডাউন নিয়েও মুখ খুললেন সি পি আই (এম) পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। তিনি জানান, লকডাউন চলছে ৬ দিন হয়ে গেলেও মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না, কৃষকরা মাঠে যেতে পারছেন ন্ কিভাবে চলবে এই দেশ। তিনি বর্তমান রাজ্য সরকারকে তুলোধুনো করে বলেন যে, বর্তমানে রাজ্য সরকার কেড়ে নিয়েছে মানুষের বাক স্বাধীনতার অধিকার। তা সত্ত্বেও নানান সমস্যা থাকার পরেও আন্দোলনে নামছেন সাধারণ মানুষ। আগামী দিনে বিরোধী দলের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি জারি থাকবেন বলেও জানান পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*