নিন্মমানের ঠান্ডা পানীয় বিক্রির অভিযোগে ক্রেতাদের রোষের মুখে বিক্রেতা

cdবক্সনগর প্রতিনিধি, ০৪ আগষ্ট ৷। তীব্র গরমের জ্বালাত্বন থেকে কিছুটা স্বস্তি পেতে দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে পান করে তৃষ্ণা মেটাতে গেলে শুরু হয় চরম বিপত্তি এবং সেই ঠান্ডা পানীয় পান করে অনেকটা অসুস্থতা বোধ করেন বক্সনগরের কলসীমুড়া এলাকার প্রাক্তন এডহক শিক্ষক (১০,৩২৩) অপু মিয়া।
ঘটনার বিবরনে জানা যায়, স্থানীয় কলমচৌড়া এলাকার গোপাল ভান্ডারের মালিক ইন্দ্রজিৎ ঘোষ “অ্যাপি ফিজ” নামক ঠান্ডা পানীয় এর এজেন্ট হয়ে সোনামুড়া মহকুমার বিভিন্ন জায়গায় জায়গায় গাড়ি করে মাল ডেলিভারি দিয়ে থাকেন। কিন্তু সেই সমস্ত ঠান্ডা পানীয় উপরের দিক দিয়ে মেয়াদ উত্তীর্নের সময় সীমা ঠিক ঠাক থাকলেও বোতলের ভিতরের ঠান্ডা পানীয় অবস্থা খুবই খারাপ বলে অভিযোগ এসেছে। ঠান্ডা পানীয়তে মুখে দেবার পরে দেখা যায় প্রচন্ড দুর্গন্ধ। যা কিনা পান করার জন্য মোটেই উপযুক্ত নয় বলে অভিযোগ। যদিও বোতলের উপরের অবস্থা সুন্দর ভাবেই প্যাকেটিং সহ সীলও করা রয়েছে। কিন্তু কম্পানীর গুনগত মান নিয়ে উপস্থিত জনতা যথেষ্ঠ সন্দিহান প্রকাশ করেছেন। উপস্থিত ক্রেতাসাধারণের বক্তব্য হলো যদি কোনো ছোট স্কুল পড়ুয়া শিশু প্রচন্ড গরমের ফলে সেগুলো পান করে, তাহলে যে কোনো বড়সড় ক্ষতির সম্ভাবনা হয়ে যেতে পারে। তাদের ধারনা হয়তো কোম্পানীর নিম্নমানের কাজের ফলে উৎপাদনের এমন অবস্থা।
সোমবার এই ‘অ্যাপি ফিজের’ স্থানীয় ডিস্ট্রিবিউটার অন্যান্য দিনের মতো কলসীমুড়া বাজারে মাল বিক্রির উদ্দেশ্যে গেলে স্থানীয় ক্রেতাদের রোষের মুখে পড়তে হয়। ফলে ক্রেতা সাধারনের এই জনরোষ থেকে বাঁচতে ডিস্ট্রিবিউটার ইন্দ্রজিৎ ঘোষ বলেন, তিনি নিজে আগরতলার কোনো এক মালিক (নিবেদিতা দাস) থেকে মাল ক্রয় করে তা গ্রামের বিভিন্ন দোকান গুলোতে বাজারজাত করে থাকেন। কিন্তু এই সমস্ত মালামালে উৎপাদনের বিষয়ে তিনি কিছুই জানেন না। যার ফলে ক্রেতা সাধারনের এমন গুরুত্বর অভিযোগ সম্পর্কে তিনি এই কোম্পানীর কর্তৃপক্ষকে অবগত করবেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*