আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগস্ট || বৃহস্পতিবার মাধব বাড়ী এলাকায় বাইক ও মালবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনার পর গাড়িটি পালিয়ে যেতে চেষ্টা করলে গাড়িতে অগ্নিসংযোগ করলো উত্তেজিত জনতা। বেশ কিছুক্ষন জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী। তারপর পুলিশি তৎপরতায় অবরোধ মুক্ত করা হয় জাতীয় সড়ক। ঘটনায় আহত হয় বাইক আরোহী। পুলিশ গাড়ির চালককে আটক করে।
