আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ সেপ্টেম্বর || অবশেষে পিতা হত্যায় অভিযুক্ত পুত্র পল্টু জমাতিয়াকে ৩৫ মাইল এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে চারটে নাগাদ পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, শনিবার সাত সকালে মুঙ্গিয়াকামি থানাধীন নুগরাই পাড়াতে উনুনে ভাত রান্না করার ব্যাপারকে কেন্দ্র করে পিতা মনোরঞ্জন জামাতিয়া এবং পুত্র পল্টু জামাতিয়ার মধ্যে বাক বিতণ্ডা হয়। পরে পুত্র পল্টু জামাতিয়া রাগের বশীভূত হয়ে দা দিয়ে পিতা মনোরঞ্জনকে আঘাত করতে থাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় পিতা মনোরঞ্জন জামাতিয়ার। পরে খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামি থানার ওসি সহ বিশাল পুলিশ, খোয়াই জেলার পুলিশ সুপার।
