রোগের জ্বালা থেকে মুক্তি পেতে এক মহিলার নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা

mrdr (9)আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৯ সেপ্টেম্বর ৷। নিজের ঘরের সিলিং এর তীরের সাথে ওড়না পেঁচিয়ে ৪২ বছরের এক মহিলা ফাঁসিতে আত্মহত্যা করল। ঘটনা কলমচৌড়া থানাধীন দক্ষিণ কলমচৌড়া ১০ কলোনি এলাকায়। মহিলার নাম সবিতা দাস, স্বামী দুলাল দাস। ঘটনার বিবরণে জানা যায়, দুলাল দাস জানান, উনার স্ত্রী সবিতা দাস দীর্ঘদিন ধরে কিডনির কঠিন রোগে ভুগছেন। তাই তিনি প্রায় সময়ই বলে থাকতেন তিনি আর বাঁচবেন না তিনি আত্মহত্যা করবেন। তাই তাকে দীর্ঘদিন ধরে নাকি পাহারা দিয়ে রাখেন যাতে আত্মহত্যা না করতে পারেন। তবে তার শেষ রক্ষা হলো না, শেষ পর্যন্ত তিনি আত্মহত্যাই করলেন। রবিবার রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন তিনি আত্মহত্যার পথ বেছে নেয় বলে জানান তার স্বামী। সকালবেলা সবাই ঘুম থেকে উঠে দেখে সে তার ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলে রয়েছে। স্বামী দুলাল দাস প্রথমেই পুলিশকে খবর না দিয়ে স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে চিৎকার-চেঁচামেচি করতে থাকে তখন এলাকার লোকজন ছুটে এসে দেখে কলমচৌড়া থানার পুলিশকে খবর দিলে এএসআই হারাধন দেববর্মা এবং পুলিশবাহিনী গিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। ময়না তদন্ত করার পর তাদের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*