বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ সেপ্টেম্বর ৷। ফের রাতের আধারে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার ব্লক হেডকোয়াটার সংলগ্ন একটি সরকারি নায্য মূল্যের দোকানে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। এই চুরি সম্পর্কে সরকারি নায্য মূল্যের দোকানের ডিলার সপন মজুমদার জানান, মঙ্গলবার ভোর রাত আনুমানিক ৩ ঘটিকায় উনার পাশ্ববর্তী এক দোকানের মালিক খবর দেন উনার রেশন সোপে দরজা খোলা রয়েছে। এই খবর শুনে রেশন ডিলার দ্রুত ছুটে আসে। তিনি জানান, এই চুরি কান্ডে রেশনের ৪ বস্তা চাউল যার মধ্যে ২০০ কেজি চাউল রয়েছে ও প্রায় ২৫ কেজি চিনি চুরি করে নিয়েছে নিশিকুটম্বের দল। অপরদিকে উনার পাশ্ববর্তী দোকানদার বিষ্ণু দাস জানান, নিশিকুটম্বের দল উনার দোকানের তালা ভেঙ্গে ছিলো কিন্তু লোকজনের উপস্থিতির টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নিশিকুটম্বের দল। জানা যায়, ভোর বেলা নিমন্ত্রন থেকে শান্তিরবাজারের কিছু লোক বাড়ির উদ্দ্যেশ্যে রওনা হয়। তখন উনারা ব্লক সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে উনারা দেখতে পান একটি মারুতি ভেন ব্লকের পাশে দাড়িয়ে রয়েছে। সেখানে কিছু লোককেও দেখতে পায়।

কিন্তু নিশিকুটম্বে দল লোকজনের উপস্থিতির টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজনেরা নিশিকুটম্বদের পিছু ধাওয়া করেও আটক করতে পারেনি বলে জানা যায়। অবশেষে বুধবার দুপুরে এই চুরি কান্ডের সমস্ত ঘটনার বিবরন দিয়ে শান্তিরবাজার থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়। এই নিয়ে শান্তির বাজার থানা কেইস নং ৫৭/২০২০ ও ৪৫৭/৩৮০ আই পি সি ধারায় এক মামলা হাতে নিয়েছেন।