বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ সেপ্টেম্বর || বগাফা বনদপ্তরের খামখেয়ালীপনায় বগাফা বনদপ্তরের অধিনে থাকা বনের পশুপাখি প্রকাশ্য দিবালোকে হত্যা করছে কিছু সংখ্যক বনুদস্যু। এমিনিতে জঙ্গলে আগের মতো পশুপাখি নেই। যা কিছু পাখি রয়েছে তা খাবারের জন্য দিনের পর দিন হত্যাকরে যাচ্ছে বনদস্যুরা। এমনটাই চিত্র লক্ষ্য করা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা এলাকায়। সেখানে দেখা যায় কিছু সংখ্যক উপজাতি অংশের লোকজন খাবার সংগ্রহের জন্য বন্য পশু পাখিকে বেছে নিয়েছে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রতিদিন তিন থেকে চার জন বের হয় পাখি মারার জন্য। দিনের শেষে সকলে পাখি মেরে সেগুলিকে খাবার হিসাবে গ্রহন করে। এই দিকে এভাবে প্রকাশ্য দিবালোকে পাখি মেরে প্রাকৃতিক ভায়সাম্য নষ্ট করায় তিব্র নিন্দা জানিয়েছেন শুভবুদ্ধী সম্পন্ন লোকজনেরা। জানা যায়, বগাফা বন আধিকারিক জয়নাল্য ভট্টাচার্যি এই সব কিছু জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। জানা যায়, বগাফা বন আধিকারিক ও জোলাইবাড়ী ফরেষ্ট রেঞ্জার শুভঙ্কর বিশ্বাস প্রতিনিয় এইভাবে বনদস্যুদের সমর্থন করে যাচ্ছেন। দপ্তরের খামখেয়ালিপনা পুনরায় দেখা গেলো বুধবার।
