উদ্বোধনের অপেক্ষায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কোয়াটার কমপ্লেক্স

vlcsnap-error569আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ নভেম্বর ৷। ২০১৭ সালে শুরু হয়েছিল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল কোয়াটার কমপ্লেক্স এর কাজ। হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ হাসপাতালে বিভিন্ন কর্মে নিয়োজিত কর্মীদের আবাসন আর কিছুদিনের মধ্যেই উদ্বোধন হবে। এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা। বর্তমান সরকারের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী্র হাত ধরে উদ্বোধন হতে পারে এই নবনির্মিত দালান বাড়িটির। এই পাকা বাড়িটি চালু হলে উপকৃত হবে সকলেই। এই কাজটি প্রায় ৫-৬ কোটি টাকার বাজেট ছিল বলে জানা যায়। বর্তমানে চলছে দেওয়াল নির্মাণের কাজ। আর কয়েক দিনের মধ্যেই এই বেসরকারি সংস্থাটি হস্তান্তর করবে এই পাকা বাড়িটি মহাকুমা হাসপাতালের কাছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*