জাতীয় সড়ক অবরোধ নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি পানিসাগরে, পুলিশের গুলিতে মৃত্যু ১ জনের, গুরুতর আহত আরও ৩ জন

FB_IMG_1605984031930আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর || টানা ৫ দিন আন্দোলনের পর রাজ্য সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া না পেয়ে অবশেষে শনিবার জাতীয় সড়ক অবরোধ করে জয়েন্ট মুভমেন্ট কমিটি। শনিবার পানিসাগরের ডলুবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যায় জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা। ধীরে ধীরে পুলিশের সাথে শুরু হয় আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ। আন্দোলনকারীরা পুলিশের উপর পাথর ছুড়তে থকে, ভাঙ্গা হয় পুলিশের গাড়ি। সে সময় পুলিশের গুলিতে একজন আন্দোলনকারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়, গুরুতর আহত হয় আরও ৩ জনের। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় ১৪৪ ধারা।
অবশেশে মন্ত্রী শান্তনা চাকমা এসে আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ করে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*