শহিদ ফায়ারম্যানের মরদেহে পুস্পর্ঘ অর্পণে শ্রদ্ধা সহকর্মীদের

IMG_20201122_233357আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || শনিবার পানিসাগরের ডলুবাড়ি এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের খন্ডযুদ্ধে শহিদ হয়েছিলেন রাজ্যের ফাগার সার্ভিসের ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা। রবিবার শহিদ ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার মরদেহ নিয়ে আসা হয় আগরতলার ফায়ার বিগেট চৌমুহনীর সদর দপ্তরে। সেখানে তাঁর মরদেহে পুস্পর্ঘ অর্পণে শ্রদ্ধা জানায় সহকর্মীরা।
উল্লেখ্য, টানা ৫ দিন আন্দোলনের পর রাজ্য সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া না পেয়ে অবশেষে শনিবার জাতীয় সড়ক অবরোধ করে জয়েন্ট মুভমেন্ট কমিটি। শনিবার পানিসাগরের ডলুবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যায় জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা। ধীরে ধীরে পুলিশের সাথে শুরু হয় আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*