আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর || ফের অগ্নিকাণ্ডের ঘটনা রাজধানীর প্রাণকেন্দ্রে। জানা যায়, সোমবার ভোররাতে মঠ চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে বাজারের ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে।
