রাজ্যের শিল্পীদের দ্বারা আলোড়ন সৃষ্টকারী ‘Seventh Note’ টিমের পাঞ্জাবি মিউজিক ভিডিও “Tera Ishq Chahida”

IMG-20201120-WA0029আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ডিসেম্বর || বেশ কিছুদিন ধরেই বিভিন্ন স্যোসাল মিডিয়ায় একটাই গান খুব শোনা যাচ্ছে – “Tera Ishq Chahida”। রাজ্যে আলোড়ন সৃষ্টকারী “Tera Ishq Chahida” পাঞ্জাবি গানটি শুধ্যমাত্র ত্রিপুরা রাজ্য নয়, রাজ্য ছাড়িয়ে বহিঃরাজ্যেও মানুষের মনে জায়াগা করে নিয়েছে। কেউবা নিজে গানটি গেয়ে, আবার কেউবা ওয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভিন্ন রূপে এই গানটির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছেন। পাহাড়ী ছোট্ট রাজ্য ত্রিপুরায় তৈরী হওয়া “Tera Ishq Chahida” গানটির গায়ক ও গায়িকা হলেন অমন আচার্য, শিল্পা রায় ভুঁইয়া এবং অভিষেক চক্রবর্তী। দ্বৈত কন্ঠে সহযোগিতা করেছেন তাপস ধর। গানটির সুরকার হলেন ডঃ অভিষেক চৌধুরী। ডঃ শঙ্খ শুভ্র সেনগুপ্তের লেখা গানটিকে ভিডিও রূপে ফুটিয়ে তুলেছেন পরিচালিকা পায়েল দাস। গানটির ভিডিওটিতে কোরিওগ্রাফি করেছেন পায়েল দাস ও আকাশ সরকার। রাজ্যের নবীন প্রজন্মের শিল্পীদের প্রযোজনায় অভিজাত এই পাঞ্জাবি গানটির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন কৌশিক বণিক এবং গুনগুন বিশ্বাস। এই সব কিছু উপস্থাপনা করেছে ‘Seventh Note’ টিম। গত ১১ই নভেম্বর ‘Seventh Note’ টিমের ইউটিউভ চ্যানেলে গানটির আত্মপ্রকাশ ঘটে। ইতিমধ্যেই গানটির ভিউয়ারস সংখ্যা ৭১ হাজার অতিক্রম করে নিয়েছে বলে জানান ‘Seventh Note’ টিমের অন্যতম সদস্যা পায়েল দাস। এদের সবার অক্লান্ত পরিশ্রম ত্রিপুরার মিউজিক ভিডিওর জগতে গড়েছে এক নতুন ইতিহাস। আর সেই ইতিহাসের নামই হল “Tera Ishq Chahida”।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*