এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

IMG_20201221_232321বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ ডিসেম্বর || কাঞ্চন নগর এলাকায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত কাঞ্চন নগর এলাকার বাসিন্দা তাপস ধর রবিবার বিলোনিয়ায় উৎসবে গিয়েছিলো। কিন্তু রাত্রে আর ফিরে আসেনি। অবশেষে সোমবার সকালবেলা অনেক খোজাখুজির পর তাপস ধরের মৃতদেহ ছয়ঘড়িয়া এলাকায় রাস্তার পাশে দেখতে পায় পরিবারের লোকজন। মৃতদেহ দেখার পর পরিবারের লোকজন তাপস ধরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাপস ধরকে মৃত বলে ঘোষনা করে। তাপস ধরের মৃত্যুর কথা জানতে পেরে পরিবারের লোকজন হাসপাতালে কাউকে না জানিয়ে মৃতদেহ বাড়ীতে নিয়ে আসে। অবশেষে সকল ঘটনা জানাজানির পর পুলিশ তাপস ধরের বাড়ীতে এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য পুনরায় জেলা হাসপাতালে নিয়ে যায়। এই মৃত্যুর ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান তাপস ধরের বড় ভাই। এখন পরিবারের লোকজন চাইছে মৃত্যুর কারন জানত। পুলিশ ঘটনার তদন্ত করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*