জাতি উপজাতি উভয় অংশের মানব জাতির মেলবন্ধনের উৎসব হচ্ছে ত্রিং উৎসব – বনমন্ত্রী

IMG_20201222_204829সাগার দেব, তেলিয়ামুড়া, ২২ ডিসেম্বর || খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন তথা খ্রীস্টমাস উৎসব। আর সেই বড়দিনকে কেন্দ্র করে ২১শে ডিসেম্বর পালন করা হয় ত্রিং উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষকে মিলনস্তরের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এই বছরও তেলিয়ামুড়া মানিক বাজার এলাকায় ত্রিং উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এই অনুষ্ঠানে বনমন্ত্রীর হাত ধরে দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, এই উৎসব জাতি উপজাতি উভয় অংশের মানব জাতির মেলবন্ধন উৎসব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*