সাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ জানুয়ারী || তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে বৈকালী সঙ্গীত বিদ্যাপীঠের উদ্যোগে আয়োজিত হয় এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান। বুধবার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, তেলিয়ামুড়া পৌর-পরিষদের প্রাক্তন পৌরপিতা নিতীন কুমার সাহা, প্রাক্তন সহ-পৌরপিতা রুপক সরকার এবং বিশিষ্ট সমাজসেবী সম্পা সাহা পাল প্রমুখ।
