৯ দফা দাবি সমর্থনে তপশীল জাতি সমন্বয় সমিতির জন জামায়েত

IMG-20210108-WA0025সাগর দেব, তেলিয়ামুড়া, ০৮ জানুয়ারী || ত্রিপুরা তপশীল জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটি আহবানে ৯ দফা দাবি সমর্থনে জন জামায়েত অনুষ্ঠিত হয়। শুক্রবার তেলিয়ামুড়া সিপিআই(এম) বিভাগীয় কমিটির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এই জনজমায়েত। এই জমায়েতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব রতন ভৌমিক, সুধন দাস, মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন জনসমাবেশ বারবার আক্রান্ত তেলিয়ামুড়ার সংগঠনের কর্মী সমর্থকরা সমস্ত ভয়-ভীতিকে উপেক্ষা করেই জনসমাবেশের শামিল হয়। আলোচনা করতে গিয়ে নেতৃত্বরা দিল্লিতে এক মাসের ওপর কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরূপ মনোভাবের কঠোর সমালোচনা করেন। একদিকে প্রচন্ড ঠান্ডা অন্যদিকে আন্দোলনরত কয়েকজন কৃষকের মৃত্যু কোনকিছুই কেন্দ্রীয় সরকারের নজরে আসছে না। বরং কৃষকদের মৌলিক চাহিদাকে বারবার বৈঠক করে বেকায়দায় ফেলতে চাইছে বলে বক্তব্য রাখেন নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*