আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০৮ জানুয়ারী || ফাঁসিতে ঝুলন্ত অবস্থায়, ৬০ বছরের এক মহিলার মৃতদেহ উদ্ধার। ঘটনা তেলিয়ামুড়া থানাধিন চালিতাবাড়ি এলাকায়। জানা যায়, তেলিয়ামুড়া চালিতাবাড়ির বাসিন্দা মোহন বাঁশি সরকারের (৬০) মৃতদেহ ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোক দেখতে পায় ঘরে ওই মহিলা ফাঁসিতে ঝুলছে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে ছুটে এসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে আনা হয়। এই বিষয়ে তার স্বামী জানান, দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন এই মহিলা। তাই তাদের অনুমান হয়তোবা এই কারণেই বাড়ির সবার অলক্ষ্যে আত্মহত্যার পথ বেছে নেয়। পুলিশ এক্ষেত্রে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে।
