বিভিন্ন সমস্যায় ধুঁকছে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়

IMG_20210110_220653আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ জানুয়ারী || তেলিয়ামুড়া মহাকুমার প্রত্যন্ত এলাকার একমাত্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় ধুঁকছে। যদিও সমস্যাগুলি বিগত ২৫ বছরের বাম জামানা কাল থেকেই। অথচ এই বিদ্যালয়টি প্রথম অবস্থায় স্থাপিত হয়েছিল ১৯৭৯ সালের ৩রা এপ্রিল। প্রথম দিকে এই বিদ্যালয়টি প্রাথমিক স্তর পর্যন্ত ছিল। কালের বিবর্তনে বর্তমানে বিদ্যালয়টি দ্বাদশ মানের উন্নিত। ঘটনার বিবরণে প্রকাশ, আঠারোমুড়া পাহাড়ের জাতীয় সড়কের পাশেই মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অবস্থান। এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪০৩ জন হলেও শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্রপ ২১ জন। বিদ্যালয়ে পানীয় জল থেকে শুরু করে, শ্রেণিকক্ষ, শিক্ষক স্বল্পতা, সমস্যা গুলি দীর্ঘদিন ধরেই এই বিদ্যালয়ে চলছে। পানীয় জলের সংকট থাকায় ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিলের রান্না করতেও বেগ পেতে হচ্ছে, উপরন্ত ছাত্র-ছাত্রীরা জলের চাহিদা পূরণ করতে নিজ নিজ বাড়ি থেকেই জল আনতে হচ্ছে। জলের সমস্যা টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেববর্মা স্থানীয় ডি ডাব্লিউ এস অফিস কর্তৃপক্ষের গোচরে নিলেও কোন সুফল হয়নি। এছাড়াও অবস্থা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অবস্থা খুবই প। শ্রেণিকক্ষ কুলের দরজা জানালা গুলির ভগ্নদশা অবস্থায় বিদ্যমান। এই দুর্বিষহ অবস্থার মধ্যেই প্রতিদিন ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসছে শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেববর্মা জানান, বিদ্যালয়ে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য পরিকল্পনা চলছে। তাছাড়া দীর্ঘদিন ধরে এই বিদ্যালয় বিভিন্ন বিষয়ের শিক্ষক স্বল্পতা রয়েছে। এ ব্যাপারে রাজ্য শিক্ষা দপ্তর অনেকটাই উদাসীন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*