আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ জানুয়ারী || ফাঁসি দিয়ে আত্মহত্যা করল পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা গ্রামে রবিবার সকালে। মৃত ব্যক্তির নাম শৈলেন্দ্র চন্দ্র রায় (৫৫), পেশায় দিনমজুর। ঘটনার বিবরণে জানা যায়, কালিটিলা গ্রামের বাসিন্দা শৈলেন্দ্র চন্দ্র রায় (শেখর) বাড়ির সবার অলক্ষ্যে নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। জানা গেছে, মৃত শৈলেন্দ্র চন্দ্র রায়ের শ্রী উনার সাথে থাকেন না দীর্ঘ বছর ধরে। ফলে তিনি দুই পুত্রকে নিয়ে বসবাস করতেন নিজ বাড়িতেই। এদিকে রবিবার সকালে বাড়ির সবার অলক্ষ্যে নিজ ঘরেই ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রতিবেশীরা এ ঘটনাটি প্রত্যক্ষ করে। পরে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। আরো জানা যায়, মৃত শৈলেন্দ্র চন্দ্র রায় দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এই নিয়ে গোটা কালিটিলা গ্রামে শোকের ছায়া নেমে আসে।
