আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ জানুয়ারী || প্রতিবছরের ন্যায় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এ বছরও অনুষ্ঠিত হয় সাত দিনব্যাপী NSS এর প্রশিক্ষণ শিবির শুরু হয় বৃহস্পতিবার। উক্ত বার্ষিক NSS UNIT প্রশিক্ষণ শিবিরের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। এছাড়াও এই বার্ষিক NSS UNIT প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় NSS UNIT প্রোগ্রাম অফিসার সহ অন্যান্যরা।
