আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ জানুয়ারী || তেলিয়ামুড়া শুকনো মাছ ব্যবসায়ী সমিতির উদ্যোগে তেলিয়ামুড়া সব্জি বাজার সেড ঘরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের উপস্থিতিতে শুকনো মাছ বাজারে কর্মরত গরিব দুঃস্থ ১২৫ জন মহিলাদের মধ্যে শীত কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক নরেন্দ্র গোপ, ছিলেন শুকনো মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি ক্ষিতীশ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বিধায়িকা বলেন, ১১০ কোটি টাকা আরবান ডেভলাপমেন্টে দপ্তরের পক্ষ থেকে তেলিয়ামুড়া পৌর পরিষদেকে বিভিন্ন ধাপে ধাপে প্রদান করা হচ্ছে। তেলিয়ামুড়া বাজারকে কিভাবে আরো সুন্দর করে সাজিয়ে তোলা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে আরবান ডেভলাপমেন্ট দপ্তরের পক্ষ থেকে প্রদত্ত অর্থরাশি তেলিয়ামুড়া বাজার এবং তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার বিভিন্ন স্থানে খরচ করা হবে। এতে করে তেলিয়ামুড়া বাজার এবং পৌর এলাকা আরও সুন্দর করে সাজিয়ে তোলা সম্ভব হবে।
