বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ ফেব্রুয়ারী || ফের যান দুর্ঘটনায় নিহত এক যুবক। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাইখোড়া চড়কবাই মধ্যপাড়ার বাসিন্দা প্রশান্ত দে (২৫) বাইখোড়া থেকে সব্জী ক্রয় করার জন্য টি আর ০৮ ২৬৫৪ নাম্বারের অটো করে শান্তির বাজারের উদ্দ্যেশ্যে আসছিলো। অটোগাড়ী বেতাগা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে গাড়ীর সামনে একটি কুকুর আসে বলে জানা যায়। এতেকরে কুকুরের সঙ্গে আঘত পেয়ে গাড়ীটি উল্টে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী শান্তির বাজার দমকল বাহীনিকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এই দুর্ঘটনায় আহত যুবক প্রশান্ত দেকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী সময় প্রশান্ত দেকে হাসপাতালের চিকিৎসক দেখার পর মৃত বলে ঘোষনা করে। ময়নাদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, প্রশান্ত দে পেশায় একজন সব্জী ব্যাবসায়ী। এদিন শান্তির বাজরে সাপ্তাহিক বাজার থেকে পাইকারি দরে সব্জী ক্রয় করার জন্য বাইখোড়া থেকে শান্তির বাজার আসছিলো বলে জানা যায়। প্রশান্ত দে’র অকাল প্রয়ানে চরকবাই মধ্যপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
