সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ ফেব্রুয়ারী || গোপন সূত্রের খবরের ভিত্তিতে চাকমা ঘাট এলাকার বাসিন্দা বুদ্ধি কান্ত সরকারের বাড়িতে তল্লাসি চালিয়ে বিপুল পরিমান ড্রাগস অর্থাৎ ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা বলে জানায় তেলিয়ামুড়া থানা বাবুরা। কিন্তু পুলিশের এই অভিযানে আটক করতে পারেনি বুদ্ধি কান্ত সরকারকে। বাড়িতে থাকা তার ছেলেকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তেলিয়ামুড়া চাকমা কাটা এলাকার বাসিন্দা রাজীব সরকার ওরফে ভূট্টু বাউন সুগার বিক্রেতা। তার স্ত্রী বুদ্ধি কান্ত সরকারের ছেলের কাছে দিয়ে আসে তার বাড়ি গিয়ে যে জিনিস গুলো বিক্রি করার জন্য। রাজীব সরকার অর্থাৎ ভুটু তেলিয়ামুড়া বাজার এবং চাকমা ঘাট বাজার এবং তার আশপাশ এলাকা গুলিতে এক নামে নেনে বলে অভিযোগ। জানা যায়, পূর্বেও তার নামে তেলিয়ামুড়া থানাতে বিভিন্ন অভিযোগ রয়েছে। তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি সোনা চরণ জমাতিয়া নেতৃত্বে একটি বিশাল সাফল্য পায় তেলিয়ামুড়া থানার পুলিশ।
