সাগর দেব, তেলিয়ামুড়া, ৩১ মার্চ || ১৬-মান্দাই পুলিন পুর কেন্দ্রের ৩৯নং বুথ এলাকায় সিপিআই(এম) দলের কর্মীরা দলীয় প্রচার করতে গিয়ে দুষ্কৃতীকারিদের দ্বারা আক্রমণের শিকার হয় বলে অভিযোগ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুই চাকমা এলাকায়। সিপিআই(এম) দলীয় কর্মীদের অভিযোগ মূলে জানা যায়, বুধবার দুপুরে ১৬-মান্দাই পুলিন পুর কেন্দ্রের সিপিআই(এম) দলের প্রার্থী সুকুমার দেববর্মার সমর্থনে সিপিআই(এম) তেলিয়ামুড়ার কর্মীরা দলীয় ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে যায় লুঙ্গা বাড়ি এলাকায়। কুকি কলোনি হয়ে তুই চাকমা একটি গির্জার সামনে আসতেই গাড়িতে থাকা সিপিআই(এম) কর্মীদের অতর্কিতে আক্রমণ করে দুষ্কৃতীরা। জানা যায়, দুষ্কৃতীকারিরা TR01G-1642 নম্বরের গাড়ি ভাঙচুর করে। পরে গাড়ির চালক দ্রুততার সাথে সিপিআই(এম) কর্মীদের নিয়ে চলে আসে সিপিআই(এম) তেলিয়ামুড়া বিভাগীয় কার্যালয়ের সামনে। দুষ্কৃতীকারিদের আক্রমণে বেশ কয়েকজন সিপিআই(এম) দলের কর্মী আহত হয় বলে জানায় কর্মীরা। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিআই(এম) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া জানান, সিপিআই(এম) দলের কর্মীরা দলীয় ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে গেলেই বার বার আক্রমণের শিকার হচ্ছে দুষ্কৃতীকারিদের দ্বারা। এটা গণতন্ত্রের পরিপন্থী নয়।
