সাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ জুন || নেশার সাম্রাজ্য পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহকুমা। প্রায় প্রতিনিয়তই নেশা সেবনকারী এবং নেশা পাচারকারীদের আনাগোনা পরিলক্ষিত হয় তেলিয়ামুড়া এলাকা জুড়ে। যে জায়গায় দাঁড়িয়ে রাজ্যে করোন কারফিউ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের টহলদারি মধ্য দিয়ে কিভাবে নেশাদ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার হচ্ছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এক প্রকার পুলিশি আইনি ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উত্তর শুরু করেছে জনমনে। সোমবার সকাল নাগাদ মুঙ্গিয়াকামি থানাধীন ৩৭ মাইল এলাকায় শিব মন্দির সংলগ্ন স্থলে জাতীয় সড়কের উপর ভ্যাহিকেল চেকিং এর সময় অন্যান্য লরির পাশাপাশি AS 04 AC 2295 নাম্বারের একটি ছয় চাকার লরি থেকে পুলিশের তল্লাশি চলাকালীন সময় ৬১৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষাধিক টাকার উপর হবে বলে পুলিশ জানায়। এদিকে পুলিশ চালক সঞ্জীব দেববর্মা (৩৫) এবং সহ চালক সঞ্জীত দেববর্মা (৩৪) নামে দু’জন ও গাড়িটিকে আটক করে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া। তাদেরকে আটক করে পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আটককৃত দুই যুবকের বাড়ি খোয়াই মহাকুমা এলাকায় বলে পুলিশ জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
