আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন || গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৫ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়ে উঠেন ৫৯৫ জন। এদিন পজিটিভিটি রেইট হল ২.৬৬ শতাংশ। এদিন সর্বমোট ৮,৮২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ২৩৫ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণের খোঁজ মিলেছে।
সোমবার রাজ্যে আক্রান্ত ২৩৫ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ১০১ জন। জেলা ভিত্তিক আক্রান্তের নিরিখে পশ্চিম জেলাই উর্ধ্বে।
তাছাড়া সিপাহীজলায় ৩৬, গোমতী জেলায় ২৬, উত্তর ত্রিপুরায় ১৮, খোয়াই ১৩, ঊনকোটি ১৩, ধলাই ১৯ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আক্রান্ত ০৯ জন।
