গোপাল সিং, খোয়াই, ২৭ জুলাই || ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রীর পা পড়লো খোয়াইয়ের দক্ষিণ সিঙ্গিছড়া ও জাম্বুরা পঞ্চায়েত এলাকায়।
মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ১০০ শতাংশ কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু করলেন দক্ষিণ সিঙ্গিছরা ও জাম্বুরা পঞ্চায়েতস্থিত উপ স্বাস্থ্য কেন্দ্র থেকে। এদিন টিকাকরণের পর সকলকে উৎসাহিত করতে সেলফি পয়েন্টে তাঁদের সাথে ছবি তুলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ৪৫ ঊর্ধ্বদের পর এবার ১৮ ঊর্ধ্ব নাগরিকদের জন্য ১০০ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়ে মঙ্গলবার ও বুধবার দু’দিন রাজ্যব্যাপী বিশেষ টিকাকরণ অভিযান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সমগ্র রাজ্যে দু’দিন মিশন মুডে এই কর্মসূচী রূপায়িত হবে।
