ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন ১০৫ বছরের বৃদ্ধা চিনু রাণী সাহা, তেলিয়ামুড়া প্রেস ক্লাবে টিকাকরণ শিবির অনুষ্ঠিত

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ জুলাই || রাজ্যে করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে রাজ্য সরকার থেকে প্রতিনিয়ত করোনা ভ্যাকসিনের উপর গুরুত্ব আরোপ করে চলেছে। এর ফলে প্রতিনিয়তই সারা রাজ্যে ভ্যাক্সিনেশনের কাজ জোর কদমে চলছে। এরই অঙ্গ হিসাবে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে প্রেসক্লাবে কোভিড টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। মূলত মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাবে তৃতীয়বারের মতো তেলিয়ামুড়া স্বাস্থ্য দপ্তর এবং তেলিয়ামুড়া নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটি সার্বিক সহযোগিতায় ভ্যাকসিনেশনের শিবির অনুষ্ঠিত হয়। এদিন আনুষ্ঠানিকভাবে এই করোনা ভ্যাকসিনের শিবিরের সূচনা করেন তেলিয়ামুড়া প্রেস ক্লাবের সম্পাদক পার্থসারথি রায়। তাছাড়া এই শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ তেলিয়ামুড়া প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। এদিন এই শিবিরে তেলিয়ামুড়া প্রেস ক্লাবের সদস্যরা এবং অন্যান্য লোকজন ভ্যাকসিন গ্রহণ করেন। এই করোনা ভ্যাক্সিনেশন শিবিরে চিনু রাণী সাহা নামে ১০৫ বছরের তেলিয়ামুড়া গৌরাঙ্গ টিলা এলাকার এক বৃদ্ধা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। মূলত প্রেসক্লাবে ১০৫ বছরের বৃদ্ধার ভ্যাকসিনেশনে খুশি তেলিয়ামুড়া প্রেসক্লাবের সাংবাদিক মহল। এদিনের এই শিবিরে ৫০ জনের উপর ভ্যাকসিন গ্রহণ করেছে বলে তেলিয়ামুড়া প্রেসক্লাব সূত্রে জানা যায়। তার পাশাপাশি একই দিনে তেলিয়ামুড়া এলাকার ২৫টি জায়গায় একসাথে করোনা ভ্যাক্সিনেশন শিবির হয়েছে বলে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল সূত্রে জানা যায়। এই ভ্যাক্সিনেশন সেন্টারগুলোতে এদিন পরিদর্শনে যান তেলিয়ামুড়া এলাকার বিধায়িকা কল্যাণী রায়। একসাথে ২৫টি জায়গায় ভ্যাক্সিনেশন শিবির অনুষ্ঠিত হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি তেলিয়ামুড়া এলাকার সাধারণ জনগন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*