আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই || রাজ্যে এলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। বুধবার সকালের বিমানে রাজ্যে এসেছেন পশ্চিম বঙ্গ সরকারের দুই মন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস নেতা। এদিন সকালে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে স্বাগত জানান রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
এদিন দুপুরে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মিলিত হন প্রতিনিধি দলটি। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ সরকারের মন্ত্রী ব্রাত্য বসু ও ঋতব্রত ব্যানার্জি প্রমুখ।
