আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১১ আগষ্ট || ২০১৭ সালে শেড বাজার ঘর নির্মান করার জন্য ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকার। বাগবের নতুন বাজার দ্ধিতল ভবনের কাজ ধীর গতিতে চলছিল এবং আর্থিক সংকটও ছিল তার জন্যই দ্ধারোধঘাটন পিছিয়ে গেল। প্রকল্পটি ছিল বি এ ডি পি স্কীমের অর্থাৎ সীমান্তবর্তী উন্নয়ন এরিয়ার সাধারণ ব্যবসায়ীদের জন্য। যার অর্থ বরাদ্দ ছিলো প্রায় ২৬ লক্ষ টাকা।
আবারও বক্সনগর ব্লকে আরো একটি উন্নয়নের নতুন পালক সংযোগ হল। তাতে বাগবের গ্রাম পঞ্চায়েতের সাতটি পরিবারের সদস্য নতুন ব্যবসার সঙ্গে যুক্ত হল এবং সংসার জীবনে উন্নয়ন দিসার পথ প্রসারিত হবে। মঙ্গলবার বিকালে বাগবের বাজার শেড ঘরের দ্ধিতল ভবনের শুভ দ্ধারোধঘাটন করেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক দেবব্রত ভট্টাচার্য এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার ও ব্লক মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা। ব্লক আধিকারিক ধৃতিশেখর রায় সাত জন ব্যবসায়ীর হাতে রুমের চাবি এবং সার্টিফিকেট প্রদান করেন। তাদের ব্যবসায় সাফল্যের মঙ্গল কামনাও করেন তিনি।
