আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || করোনা পরিস্থিতির জন্য এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। তবে সুপারিশ কমিটি গঠনের মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীদের পাশ করে দেওয়া হয়েছে। যারা সুপারিশ কমিটির দেওয়া পরীক্ষার নাম্বার নিয়ে অসন্তুষ্ট ছিলেন এরকম ২০ জন ছাত্রছাত্রীদের নিয়ে ১৩ই সেপ্টেম্বর (সোমবার) দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষা চলবে আগামী ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার এমনটাই জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ ভবতোষ সাহা।
