আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || মোহনপুর নলগড়িয়া এলাকায় টমটম এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ১১ জন। বর্তমানে আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরই মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, এই ঘটনায় পরে সুজিত রায় নামে এক যুবকের মৃত্যু হয়।
