শুরু হল বিধানসভা অধিবেশন, আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে অধিবেশন ওয়াক আউট বাম বিধায়কদের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || ২৪শে সেপ্টেম্বর থেকে শুরু হল রাজ্যের বিধানসভা অধিবেশন। অধিবেশনের প্রথম দিনে বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি এদিন বক্তব্য রাখলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
এদিন রাজ্যের আইন-শৃঙ্খলার ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠে রাজ্য বিধানসভা। বিধানসভার দশম অধিবেশনের শুরুতেই রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে সরব হয় বাম বিধায়করা। এদিন ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখায় বিরোধী ব্যাঞ্চ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বিধাসভার নয়া অধ্যক্ষ রতন চক্রবর্তী। শেষ পর্যন্ত বামেরা অধিবেশন ওয়াক আউট করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*