আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর || আগামী ৬ই অক্টোবর রাজ্য সফরে আসছেন দেশের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কায়া নাইডু। রাজ্যে এসে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে। জানা যায়, রাজ্যে এসে দেশের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কায়া নাইডু রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন এবং হাপানীয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে অংশ নেবেন।
উনার সফরকে ঘিরে রাজ্য প্রশাসনের দৌড়ঝাপ শুরু হয়েছে৷ সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পুলিশ প্রশাসনের তরফে চলে চেকিং।
