আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর || রাজ্যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে উঁকি দেবে শীতের প্রকোপ। কনকনে শীত ঝাঁপিয়ে পড়বে ডিসেম্বর মাসে। আসছে বছরের জানুয়ারি মাসে ঠান্ডায় কুপোকাত হতে হবে রাজ্যবাসীকে। চরম কনকনে ঠান্ডার আবহের ইঙ্গিত দিলেন রাজ্যের আবহাওয়া দপ্তরের অধিকর্তার দিলীপ সাহা।
