নবী মোহাম্মদকে ব‍্যঙ্গ করায় প্রতিবাদ পুটিয়ায়

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৯ অক্টোবর || সম্প্রতিকালে বাংলাদেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের কিছু স্থানে যে বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে এবং পানিসাগরের রোয়া এলাকায় মিছিলের মধ‍্য দিয়ে মুসলিমদের ধর্ম গুরু হজরত মোহাম্মদকে (সঃ) ব্যঙ্গ করে কতিপয় দুস্কৃতিকারীরা যে অপমান মূলক স্লোগান দিয়েছে, তারই প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজ শেষে পুটিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা সাহাব উদ্দিন সাহেবের নেতৃত্বে এলাকার শতাধিক মুসলিমদের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা সংগঠিত করা হয়। এই প্রতিবাদ সভা থেকে শ্লোগান তোলা হয় “বিশ্ব নবীর অপমান মানছি না মানবো না”
“মোদের নবীর অপমান মানছি না মানবো না”।
পাশাপাশি এই দিনে নামাজ শেষে পুটিয়া জামে মসজিদের ইমাম সাহেব সংখ্যালঘুদের এবং তাদের ধর্মীয় স্থান মসজিদের উপর আক্রমণ এর বিষয়বস্তু তুলে ধরেন। পাশাপাশি রাজ‍্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান। তিনি এটাও দাবি রাখেন বেশ কিছুদিন পূর্বে পানিসাগরের রোয়া পাড়ায় মুসলিমদের ধর্ম গুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে নিয়ে যে কটুক্তি করা হয়েছে, ব্যঙ্গাত্মক স্লোগান দেওয়া হয়েছে সঠিক তদন্তের মাধ্যমে সেই সমস্ত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনীগত ভাবে শাস্তি প্রদান করা এবং রাজ্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনিক ভাবে বিশেষ ভূমিকা নিতে রাজ্য সরকারের নিকট আবেদন রাখেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*