আপডেট প্রতিনিধি, উদয়পুর, ২৯ অক্টোবর || উদয়পুর মাতা বাড়িতে দেওয়ালি মেলাকে কেন্দ্র করে নতুন রঙে সাজিয়ে তোলা হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির প্রঙ্গন। গত মঙ্গলবার থেকে মন্দির নতুন রঙে রঙিন তোলার কাজ শুরু হয়েছে। সেই সাথে দেওয়ালি মেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে অন্যান্য যাবতীয় প্রস্তুতি। মায়ের মন্দির চত্বরে রং করার পাশাপাশি গোটা মন্দির ও প্রবেশপথ আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হচ্ছে। মাতারবাড়ি চত্বর রাস্তা সংস্কার করার কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, দীপাবলি উৎসব অন্যান্য বছরের মতো এবারও মাতা বাড়িতে অনুষ্ঠিত হবে। আগামী ৪ঠা নভেম্বর দু’দিনব্যাপী মাতাবাড়িতে দেওয়ালি মেলা উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মা ত্রিপুরেশ্বরী মন্দিরে নতুন রঙের দায়িত্ব থাকা উদয়পুর পূর্ত দপ্তর আধিকারিক জানান, অন্যান্য বছরের মতো এবারও দেওয়ালি মেলা কমিটি অনুরোধে মায়ের মন্দির ও নাটমন্দিরকে নতুন রঙে সাজিয়ে তোলা হচ্ছে এবং বিশেষজ্ঞদের পরামর্শ এবং তত্ত্বাবধানে মন্দিরের বিভিন্ন জায়গা মেরামত করা হয়েছে। দেওয়ালি মেলাকে কেন্দ্র করে সেজে উঠেছে ৫১ পীঠের এক পিঠ ত্রিপুরেশ্বরী মন্দির।
