আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ফেব্রুয়ারী || জে আর বি টি পরিচালিত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য লিখত পরীক্ষা দেওয়ার ৬ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তার সাথে দেখা করতে আসেন জে আর বি টি’র পরীক্ষায় বসা ছাত্রছাত্রীরা। জানা যায়, দপ্তরের অধিকর্তার সাথে দেখা করতে না পেরে অন্য আধিকারিকদের সাথে কথা বললেন ছাত্রছাত্রীরা। কিন্তু এখনও পর্যন্ত সমাধান সূত্র বেরিয়ে আসেনি বলে জানা যায়।
