রাজ্যে করোনায় মৃত্যু আরও ৬ জনের, আক্রান্ত ১৪৩ জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ফেব্রুয়ারী || রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও থামছে না মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৬ জনের। এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয় ১৪৩ জন। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪,১৯৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ২৮২ জনের আর টি পি সে আর এবং ৩,৯১৪ জনের র‍্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ১৪৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট হলো ৩.৪১ শতাংশ। এদিন ৯১৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেন।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ১৪৩ জনের মধ্যে শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ৫৯ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ২১, সিপাহীজলায় ৮, ধলাই জেলায় ১৪, খোয়াই জেলায় ৬, ঊনকোটি জেলায় ১৪, গোমতী জেলায় ১২ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ৯ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্ত রোগী চিকিৎসারত অবস্থায় আছেন ৩,৫২৫ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০০,৩৬৪ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট ৯৫,৮৬৯ জন সুস্থ হয়ে উঠেন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয় ৯০২ জনের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*