গোপাল সিং, খোয়াই, ০২ ফেব্রুয়ারী || গোটা রাজ্য জুড়েই চলছে সরকারের নেশা বিরোধী অভিযান। জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরকার প্রধানের দায়িত্ব নিয়েই রাজ্যবাসীকে নেশামুক্তির স্বপ্ন দেখিয়ে ছিলেন। সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে ত্রিপুরা। পূলিশ ও প্রশাসন সেই অভীষ্ট লক্ষ্যেই সক্রিয় রয়েছে। নেশামুক্ত রাজ্যের লক্ষ্যে রাজ্য জুড়ে চলছে রাজ্যব্যাপী পুলিশ প্রশাসন ও আবগরি দপ্তরের যৌথ উদ্যোগে চলছে বিভিন্ন ধরনের অবৈধ নেশা সামগ্রী আটক করার সুসংগঠিত অভিযান। গোপন খবরের ভিত্তিতে মদ বিরোধী ও গাঁজা বিরোধী অভিযানের নামে প্রায়শই বড় সাফল্য পাচ্ছে খোয়াই জেলা আবগারি দপ্তর। মঙ্গলবার সকাল ৯টায় খোয়াই জেলা আফগারি দপ্তরের উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানাধীন গয়ামনি এডিসি ভিলেজের অন্তর্গত কলাকরি পাড়ার বাসিন্দা বিকাশ দেববর্মার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অবৈধভাবে মজুত রাখা ১৮০ বোতল বিলাতী মদ উদ্ধার করে আবগরি পুলিশ। আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচশ হাজার টাকা। বলাবাহুল্য, এই এলাকা থেকে খোয়াই আবগরি দপ্তরের বড় সাফল্য।
আবগরি দপ্তরের আধিকারিক রুমা পাল জানান, স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতেই এদিনের অভিযান চলে।
এই অভিযানকালে বাড়ির মালিক বিকাশ দেববর্মা উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান। উনার স্ত্রী বাড়িতে অসুস্থ থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ফলে খোয়াই জেলা আবগরি দপ্তরের তরফ থেকে একটি পি আর কেইস খোয়াই জেলা আদালতে করা হবে। এদিনের এই অভিযানের নেতৃত্ব দেন সনদ দেওয়ান প্রফেশনাল টিসিএস অফিসার, এক্সাইজ ইন্সপেক্টর সঞ্জয় দাস ও আবগারি দপ্তরের অন্যান্য আধিকারিকেরা।
