কর্দমায় পরিপূর্ণ ছড়ার জলে সদ্যজাতের মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য

সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ ফেব্রুয়ারী || মানব সমাজের আরো এক কলঙ্কজনক অধ্যায়। সদ্যজাতের মৃতদেহ উদ্ধার হল কর্দমায় পরিপূর্ণ ছড়ার জলে। সাতসকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। ঘটনা কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক নং এবং দুই নং ওয়ার্ডের সীমান্ত ঘেঁষা দীনাছড়ার জলে ঘিলাতলী তেলিয়ামুড়া সড়কের এক পাকা সেতুর নীচে।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন দেখতে পান যে দীনাছড়ার কাঁদা আর জঞ্জালে পরিপূর্ণ হাঁটু প্রায় জলে কিছু একটা দেখা যাচ্ছে। তখন কৌতুহলী গ্রামবাসীদের সম্মিলিত দৃষ্টিতে ধরা পড়ল যে এটা একটা ভাগ্যের নির্মমতার শিকার এক সদ্য জাতের দেহ। মুহূর্তেই ঘটনার খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সবার মুখেই এই ঘটনার নিন্দা। অনুমান হয়তো লোকলজ্জার ভয়ে কোন অবৈধ কাজের নির্মম পরিনতি এটা।
ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় আশা কর্মীও। উনার সাথে কথা বলে জানা গেছে, সংশ্লিষ্ট এলাকার সমস্ত গর্ভবতী মায়েদের খবর উনার নখদর্পণে, অর্থাৎ এই সদ্যজাত শিশুটির পাষন্ড মা বাবা যে এই এলাকার না তা একপ্রকার পরিষ্কার। আমাদের সমাজে এইসব ঘটনা সমূহ ঘটেই চলছে, হয়তো খনিকের আনন্দের নোংরামিতে এই নিষ্পাপ শিশু গুলির বলি চলছে। ছি! ছি ! ধিক্কার ঐ নরপিশাচদের যাদের দৌলতে আজ নিষ্পাপ শিশুদের দেহ পর্যন্ত নর্দমার জলে গড়াগড়ি খায়। এদিন দক্ষিণ ঘিলাতলীর মত গ্রামে যেই ঘটনা ঘটল তার ঘৃণা জানানোর ভাষা দূর্লভ। তবে প্রকৃত অর্থে সমাজের মধ্য থেকে এই সব কলঙ্ক মোচন করতে গেলে সম্মিলিত প্রচেষ্টার অত্যন্ত আবশ্যক।
এই সদ্য জাতের মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর জানাজানি হতেই আট থেকে আশি জমায়েত হতে থাকে গোটা এলাকায়। এককথায় অসভ্য বর্বরদের এই নির্মমতায় হতবাক সবাই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*