আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ফেব্রুয়ারী || রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও থামছে না মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮ জনের। এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয় ৯০ জন। বুধবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪,৫২২ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৫৩৭ জনের আর টি পি সে আর এবং ৩,৯৮৫ জনের র্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ৯০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট হলো ১.৯৯ শতাংশ। এদিন ৭৯৮ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেন।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ৯০ জনের মধ্যে শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ২৮ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৬, সিপাহীজলায় ৭, ধলাই জেলায় ৯, খোয়াই জেলায় ০০, ঊনকোটি জেলায় ১৫, গোমতী জেলায় ৮ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ৭ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্ত রোগী চিকিৎসারত অবস্থায় আছেন ২,৮০৯ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০০,৪৫৪ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট ৯৬,৬৬৭ জন সুস্থ হয়ে উঠেন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয় ৯১০ জনের।
