নেশার অর্থ যোগান দিতে রাবার চুরি, আটক করে গণধোলাই দিল এলাকাবাসী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ ফেব্রুয়ারী || সুভাষকলোনী এলাকায় এক রাবার চোরকে আটক করলো এলাকাবাসী। মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার সুভাষকলোনী এলাকায় মধুসুধন দেবনাথ নামে এক ব্যাক্তির বাড়ীতে রাবার চুরি করতে আসলে এক চোরকে আটক করলো বাড়ীর লোকজন ও এলাকাবাসী। চোরটির সঙ্গে কথা বলে জানা যায়, নেশাসামগ্রী ক্রয় করার জন্য সে এইধরনের চুরি করে থাকে। শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তে চলছে নেশার রমরমা ব্যবসা। পুলিশ এইধরনের নেশাকারবারীদের টিকির নাগাল পাচ্ছেনা। যার ফলে নেশায় আশক্ত হয়ে যুব সমাজ ধ্বংশের পথে চলে যাচ্ছে। এই নেশার অর্থ যোগান দিতে চুরির পথ বেছে নিচ্ছে অধিকাংশ যুবক। এই ধরনের চিত্র আজ লক্ষ্য করা গেলো। এলাকাবাসী যুবকটিকে আটক করে শান্তিরবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*