ভারতীয় সংস্কৃতিজগতের একাধিক যুগের অবসান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন লতা মঙ্গেশকরের, দু’দিনের রাষ্ট্রীয় শোক

জাতীয় ডেস্ক, মুম্বাই, ০৬ ফেব্রুয়ারী ||  ভারতীয় সংস্কৃতিজগতের একাধিক যুগের অবসান ঘটল। ৯২ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন ‘ ভারতের কোকিলকন্ঠী’ লতা মঙ্গেশকর। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে প্রয়াত হন লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের প্রয়াণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে দেশে।
রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। শিবাজি পার্কে শায়িত লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শচিন তেন্ডুলকর, শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর সহ প্রচুর সঙ্গীত শিল্পী ও তারকারা। তাঁর প্রয়ানে শোকস্তব্ধ গোটা দেশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*