আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল || কেরলের কন্নুর শহরে সিপিআই(এম)’র ২৩’তম কেন্দ্রীয় কমিটির সম্মেলন শুরু হয়। তারই অঙ্গ হিসেবে বুধবার সকাল ১০’টায় রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কেন্দ্রীয় সম্মেলন এর কর্মসূচি। এদিন সারাদেশের সবকয়টি সিপিআই(এম) কার্যালয়ে পতাকা উত্তোলন করে কেন্দ্রীয় সম্মেলনকে সহযোদ্ধা আনুগত্য প্রদর্শন করা হয়। এদিন রাজধানী আগরতলার মেলারমাঠাস্থিত সিপিআই(এম)’র রাজ্য কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক ভানুলাল সাহা।
পাশাপাশি এদিন সিপিআই(এম) পশ্চিম জেলা কার্যালয়ের সামনেও রক্ত পতাকা উত্তোলন করা হয়।
