আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল || ৬ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। আর এই দিনটিকে কেন্দ্র করে গোটা দেশের সাথে রাজ্যেও বিজেপি কার্যকর্তারা বিভিন্ন আয়োজনে দিনটি পালন করছে। বুধবার বিজেপি’র ৪২’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী, ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ আরো অন্যান্যরা। এই দিনের এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এক র্যালির আয়োজন করা হয় বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে থেকে। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
