রাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলিতে এন এস ইউ আই’র কমিটি গঠনের ডাক ছাত্রনেতা সম্রাটের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল || আগামী ২৩’শের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাঠে নেমে পরেছে, পিছিয়ে নেই কং- ছাত্রসংগঠন এনএসইউআই’ও। সাংগঠনিক শক্তিকে মজবুত করতে প্রদেশ এন এস ইউ আই তার রাজ্য কমিটি গঠন করে নেয়। বুধবার প্রদেশ এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় এক সাংবাদিক সম্মেলন করে নবনির্বাচিত প্রদেশ কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং পাশাপাশি এদিন নানাবিধ ছাত্রসমাজের সমস্যা নিয়ে মূখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তিনি আরো জানান, আগামী মে মাসের আগে কলেজ সহ বিভিন্ন বিদ্যালয় গুলিতে এন এস ইউ আই কমিটি গঠন করা হবে ও সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি তিনি বৃহস্পতিবার কংগ্রেসের ডাকা জনসমাবেশে সকল অংশের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*